অনুসন্ধানী সাংবাদিকতায় সহযোগিতা করা টিআইবির অন্যতম ম্যান্ডেট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান/ছবি সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) নবগঠিত কার্যনির্বাহী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক ছাড়াও সংগঠনটির অন্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে র‍্যাকের নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় সহযোগিতা করা টিআইবির অন্যতম ম্যান্ডেট। পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই টিআইবি সবসময় র‍্যাকের সঙ্গে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

jagonews24

তিনি আরও বলেন, দুর্নীতির তথ্য প্রকাশ এবং দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনতে র‍্যাক সদস্যদের পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় তিনি বৈশ্বিক ও দেশীয় উন্মুক্ত তথ্যভাণ্ডার (ওপেন ডেটা) ব্যবহার করে তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য র‍্যাক সদস্যদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় র‍্যাকের সভাপতি শাফিউদ্দিন আহমেদ টিআইবির সঙ্গে সংগঠনটির দীর্ঘদিনের নিবিড় ও ফলপ্রসূ সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি বলেন, র‍্যাক সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে দুর্নীতিবিরোধী ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণসহ নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে।

এসএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।