দ্রুততা ও নির্ভরযোগ্যতায় আস্থার নাম জাগো নিউজ

সাইফুল হক মিঠু
সাইফুল হক মিঠু সাইফুল হক মিঠু
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১০ মে ২০২৬
জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল হক মিঠু

বড় ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম এক অনন্য নাম।

ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল—যেখানেই ঘটুক গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, দ্রুততম সময়ের মধ্যে নির্ভরযোগ্য তথ্য নিয়ে হাজির হয় জাগো নিউজ। রাজনীতি, দুর্যোগ, খেলাধুলা, আন্তর্জাতিক অঙ্গন কিংবা জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদ—সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি পাঠকের আস্থা অর্জন করেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে জাগো নিউজের একদল নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর নিরলস পরিশ্রম। বড় কোনো ঘটনা ঘটলে রিপোর্টার, উপ-সম্পাদক থেকে শুরু করে সম্পাদক—সবাই একসঙ্গে কাজ করেন। শুধু সবার আগে সংবাদ প্রকাশ নয়, বরং তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রেও জাগো নিউজ অত্যন্ত সতর্ক। ক্লিকবেইট বা অযথা প্রতিযোগিতার পরিবর্তে দায়িত্বশীল সাংবাদিকতাকেই প্রাধান্য দেয় জাগো নিউজ। এ কারণেই দেশের অনেক গণমাধ্যমও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য জাগো নিউজ অনুসরণ করে।

সংবাদের পাশাপাশি দুর্দান্ত আলোকচিত্র, আন্তর্জাতিক গণমাধ্যমভিত্তিক প্রতিবেদন, ফিচার ও বিশ্লেষণধর্মী কনটেন্টেও জাগো নিউজ নিজস্ব বৈচিত্র্যময় অবস্থান তৈরি করেছে। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রতিষ্ঠানটি পথিকৃৎ হিসেবে পরিচিত। করোনা-পরবর্তী সময়ে দেশে মাল্টিমিডিয়া ও নিউ মিডিয়া সাংবাদিকতা জনপ্রিয় হয়ে উঠলেও বহু আগেই ভিডিও রিপোর্ট, লাইভ সম্প্রচার, পডকাস্ট ও সংবাদ বিশ্লেষণভিত্তিক কনটেন্ট তৈরির চর্চা শুরু করেছিল জাগো নিউজ। সীমিত প্রযুক্তি ব্যবহার করেও নতুন ধারার সাংবাদিকতায় তারা সাহসী উদ্যোগ নিয়েছিল।

প্রতিষ্ঠালগ্ন থেকেই জাগো নিউজ সাধারণ মানুষের কথা বলে আসছে। প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম, সম্ভাবনা ও উদযাপন—সব কিছুর সঙ্গেই ছিল প্রতিষ্ঠানটির নিবিড় সম্পৃক্ততা। পাঠকের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে চলেছে জাগো নিউজ; ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে মানুষের পাশে।

‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। পাঠকের আস্থা ও ভালোবাসায় আজ একযুগ পূর্তি উদযাপন করছে প্রতিষ্ঠানটি।

এসএম/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।