সাংবাদিক সাইফুল তালুকদার আর নেই
বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক সাইফুল ইসলাম তালুকদার আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার রাত ১১টায় রাজধানীর টিকাটুলির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
সাইফুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) জাতীয় নির্বাহী কমিটির দুই মেয়াদে যুগ্ম মহাসচিব পদে দ্বায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূইয়া ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য্য ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সহিংসতা বিরোধী সাংবাদিক সমাজের আহ্বায়ক খায়রুল আলম, গাংচিলের সভাপতি নাসিমা আক্তার সোমা সাধারণ সম্পাদক আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ।
রোববার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আনা হবে ।
বিএ/এমএস