মুক্ত সাংবাদিকতায় প্রথম ফিনল্যান্ড
বিশ্বের মুক্ত সাংবাদিকতার দিক থেকে তালিকার প্রথমে রয়েছে ফিনল্যান্ড, পরেই রয়েছে নরওয়ে ও ডেনমার্ক। তালিকার নিচের দিকে রয়েছে ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান ও উত্তর কোরিয়া।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গত রোববার রিপোর্টার্স উইদাউট বর্ডার এ তালিকা প্রকাশ করে। খবর ডন নিউজের।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ১৮০টি দেশের সাংবাদিকতার পরিস্থিতি নিয়ে জরিপ চালায় রিপোর্টার্স উইদাউট বর্ডার। তালিকায় নিচের দিকে রয়েছে চীন, কিউবা, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। যুক্তরাষ্ট্র ২০১০ সালে ছিল ২০তম, এবার দেশটি নেমে দাঁড়িয়েছে ৪৯তম অবস্থানে। দক্ষিণ আমেরিকান দেশ সুরিনাম, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও পূর্বাঞ্চলীয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জও যুক্তরাষ্ট্রের ওপরে রয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ১৩৬তম, পাকিস্তান ১৫৯তম, শ্রীলঙ্কা ১৬৫তম, মিয়ানমার ১৪৪তম ও আফগানিস্তান ১২২তম অবস্থানে রয়েছে।
এআরএস/পিআর