সাংবাদিক রাজু আহমেদের পিতার ইন্তেকাল


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৭ মে ২০১৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদের পিতা মজনু বেপারী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
 
ডিআরইউ দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত্যুকালে মজনু বেপারীর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজীরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে মজনু বেপারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।