টানা ৪র্থবার দিল্লির প্রেস মিনিস্টার হলেন এনাম


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৮ মে ২০১৫

ভারতের নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে নজিরবিহীনভাবে টানা চতুর্থবারের মতো এবারও নিয়োগ পেতে যাচ্ছেন সাংবাদিক এনামুল হক চৌধুরী। আওয়ামী লীগের গত পাঁচ বছর তিনি দিল্লিতে প্রেস মিনিস্টার ছিলেন।

এই মেয়াদেও গত দেড় বছর দায়িত্ব পালনের পর তথ্য মন্ত্রণালয় আবারও তার নাম প্রস্তাব করে জনপ্রশাসনে পাঠিয়েছে। জানা গেছে, এনামুলের এই নিয়োগ দিল্লির সাংবাদিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।

দিল্লির মিডিয়াতে বাংলাদেশের পক্ষে প্রচারণায় ভালো ভূমিকা রাখতে না পারলেও ব্যক্তিগত কেলেঙ্কারির জন্য তিনি বেশ আলোচিত। অধীনস্থ এক নারী কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে। সেই অভিযোগের বিচার হয়নি।

বরং সেই নারী কর্মকর্তা আরও হেনস্তার শিকার হন। সেই সময়ে এনামকে প্রত্যাহার না করে বরং সেই নারী কর্মকর্তাকে  প্রত্যাহার করা হয় দিল্লি থেকে। এ ঘটনা দিল্লি প্রেসক্লাবে রসালোভাবে আলোচনা হতো। দিল্লির সাংবাদিক মহল এনামকে হাস্যরস করে ডাকতেন মহা-ক্ষমতাবান প্রেস মিনিস্টার। চতুর্থ দফা এনামের রহস্যময় ক্ষমতা দেখে ঢাকার সাংবাদিক মহলেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।