সাংবাদিক শাহ মতিন টিপুর পিতার মৃত্যুবার্ষিকী
ভোলার বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ তাবলিগ অন্তপ্রাণ আলহাজ মো. জালাল আহাম্মদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ২০১৪ সালের ৯ মে শুক্রবার দিবাগত রাত ১২টায় ভোলার বাপ্তা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
ব্যক্তিগত জীবনে মো. জালাল আহাম্মদ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। পরে তিনি অবসর জীবনযাপনের সময় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য ও ভোলা জার্নালিষ্ট ফোরাম- ঢাকার সহ সভাপতি সাংবাদিক শাহ মতিন টিপু তার জ্যেষ্ঠ পুত্র।
তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বাদজুমা মরহুমের নিজবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
এলএ