কাতারে শ্রমিক-শোষণের ছবি তোলায় গ্রেপ্তার বিবিসি-সাংবাদিক
তাদের অপরাধ তাদের ক্যামেরায় উঠেছিল কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের অবকাঠামো তৈরিতে কাজ করা শ্রমিকদের প্রতি শোষণ আর বঞ্চনার ছবি। এই ছবি তোলার কারণেই গ্রেপ্তার হতে হলো বিবিসি’র একদল সাংবাদিককে।
কাতারে বিশ্বকাপের শ্রমিকদের ওপর শোষণের অভিযোগ উঠেছে একাধিকবার। আর বারবারই শোষণের কথা অস্বীকার করেছে কাতার সরকার। বিবিসি সাংবাদিকরা ক্যামেরাবন্দী করেছিলেন এই শ্রমিক শোষণেরই নগ্ন ছবি।
আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। সেই ভাবেই সেজে উঠছে কাতার। কাতারে কাতারে শ্রমিকরা কাজ করছেন কাতারে। দেশের প্রতিটি কোণকে স্বর্গরাজ্য করে তুলতে পরিকল্পনার শেষ নেই। আর কাতারকে স্বর্গপুরী করে তুলতেই খাটছেন অভিবাসী শ্রমিকরা।
কাতারের প্রধানমন্ত্রী বিবিসি সংবাদ মাধ্যম কে নিমন্ত্রণ জানিয়েছিলেন, এই স্বর্গপুরী তৈরির পিছনে যারা রয়েছেন সেই শ্রমিকদের জন্য কী ব্যবস্থা নিয়েছে কাতার, সেই ছবি তুলে ধরতে। নিমন্ত্রণে সাড়া দিয়ে কাতারে যায় বিবিসি এর প্রতিনিধিরা।
শ্রমিকদের থাকার জন্য জায়গা করে দিয়েছে কাতার সরকার, তারা ভালো আছেন এই ছবিই ক্যামেরা বন্দী হচ্ছিল ক্যামেরায়। বিপত্তি হল তখন যখন ক্যামেরায় ধরা পড়ল শ্রমিকের বঞ্চনার ছবি। ছুটি না পেয়ে ধুঁকছে শ্রমিকরা। শ্রমের তুলনায় বেতনও কম। এরপরই বেঁকে বসে কাতার সরকার। বিবিসি সাংবাদিকদের ওপর খাপ্পা হয়ে তাদের গ্রেফতার করে কাতার পুলিস। দুদিন জেলে রাখার পর বিবিসি সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়।
এসআরজে