হ্যাক করা হলো দৈনিক যুগান্তরের ফেসবুক পেজ


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২০ মে ২০১৫

দৈনিক যুগান্তরের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। বুধবার ভোররাত থেকে সংবাদপত্রটির ফেসবুক পেজে পাঠকরা প্রবেশ করতে পারছেন না।

বুধবার সকাল থেকে যুগান্তরের ফেসবুক পেজে ঢোকার চেষ্টা করলে সাইটে দেখা যাচ্ছে একটি বার্তা- “সরি, দিস পেজ ইজ নট এভেইলেবল”।

এ ব্যাপারে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-১১২৫ তাং ২০/৫/২০১৫।

উল্লেখ্য, যুগান্তরের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল ৩৪ লাখ ৩৮ হাজার।
সূত্র. যুগান্তর

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।