ডিএসইসির নির্বাচন ১৫ জুন


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০২ জুন ২০১৫

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ২০১৪ সালের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা ১৫ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হবে ৬ জুন। ৭ জুন প্রার্থিতা প্রত্যাহার ও ৮ জুন চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। রোববার প্রধান নির্বাচন কমিশনার আবু তাহেরসহ নির্বাচন পরিচালনা কমিটির অপর চার সদস্যের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের দফতর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।