দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ১৭ জানুয়ারি ২০২৪

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার নিয়মিত ডায়ালাইসিস চলছিল।

রেজোয়ান হোসেন সিদ্দিকী জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। বুধবার দুপুর ১২টায় রেজোয়ান সিদ্দিকীর জানাজা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহেদ চৌধুরী।

রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালে টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুমা হাওয়া সিদ্দিকী।

তিনি সাংবাদিকতা পেশা শুরু করেন ১৯৭২ সালে দৈনিক বাংলায়। সেখানে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। এদিকে জীবনের শেষের দিকে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

দিনকালের সহকর্মী রাশেদুল হক জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।

এনএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।