সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ এএম, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ এবং সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।

jagonews24.com

মঙ্গলবার (১১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

jagonews24.com

বিবৃতিতে আইএসপিআর উল্লেখ করে, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ এসব অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিরা এই আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির, দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করেছে আইএসপিআর।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।