কাতারে ইসরায়েলের হামলা

জরুরি ইসলামি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
কাতারের দোহায় জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন/ ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন। এতে কাতারের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়টি আলোচনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোববার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এ সময় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইথ বক্তব্য দেন।

দুই দিনব্যাপী জরুরি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ। তার সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলে আছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

শীর্ষ সম্মেলন সোমবার (১৫ সেপ্টেম্বর) শুরু এবং এতে কাতারের ওপর ইসরায়েলের হামলার বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হবে।

জেপিআই/একিউএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।