‘কবরে নাকি প্রশ্ন করা হবে তুমি সেই প্রতীকে ভোট দিয়েছ’ এ প্রচার দুঃখজনক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান/ছবি: জাগো নিউজ

‘কবরে নাকি প্রশ্ন করা হবে তুমি সেই প্রতীকে ভোট দিয়েছ’ এ প্রচার দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

কোনো নির্দিষ্ট দলের নাম না করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ আহত করা হচ্ছে। অথচ এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেমন আমরা দেখেছি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে ৪টা প্রশ্ন করা হয়। আসলে মুসলমান হিসেবে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করা হয়। প্রশ্নগুলো হলো তোমার ধর্ম কি? তোমার রব কে এবং তোমার নবী কে? এখন তারা (জামায়াত) বলছে যে, চতুর্থ প্রশ্নটাকে করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিয়েছ? এই ব্যাপারটা হাস্যকর না, এটা আমি বলছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।’

নজরুল ইসলাম বলেন, মানুষের আবেগকে পুঁজি করে আঘাত করা হচ্ছে। বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা ইসিতে কথা বলেছি। এই নির্বাচন গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের বিশ্বাস, মানুষের আস্থা এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা (ইসি) বলেছে যে ব্যাপারে তারা দেখবে।

এমওএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।