তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট-ভোগান্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক অবরোধের ফলে বিজয়নগরসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।

jagonews24

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তারা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।