যুক্তরাজ্যে ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকার থাকবে না, হবে ই-ভিসা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা ব্যবহার করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। এর ফলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যাদের যুক্তরাজ্যে ভিসা প্রয়োজন তাদের কেবল ই-ভিসা প্রদান করা হবে।

আরও পড়ুন
জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের 
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম 

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা www.gov.uk/eVisa ওয়েবসাইট ভিজিট করতে পারবেন বলে জানিয়েছে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন।

জেপিআই/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।