সরঞ্জাম নিতে জড়ো হচ্ছেন ঢাকা-৪ এর নির্বাচনি কর্মকর্তা-কর্মচারীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ঢাকা- ৪ (কদমতলী ও শ্যামপুর) নির্বাচনি সরঞ্জাম সংগ্রহ করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা জড়ো হয়েছেন নির্বাচনি কার্যালয়ের সামনে। একইসঙ্গে, দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে মাঠেও জড়ো হচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আনডার বিডিপির সদস্যরা।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) সার্কেল অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা।
কৃষি মন্ত্রণালয় থেকে আসা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, আমাদের সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। পৌনে ১১ টা পর্যন্ত কোনো সরঞ্জাম সরবরাহ করা হয়নি।
এর আগে, কমিশন অফিস থেকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে থানা নির্বাচনী অফিসারের কার্যালয়গুলোতে পাঠানো হয় বিভিন্ন নির্বাচনি সরঞ্জাম।
এফএইচ/জেএইচ