রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ মার্চ ২০২৬
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় বাড়ির দারোয়ান জাহিদ হাসানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক সুলাইমান ও মালিকের ছেলে তুহিন জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ বলছে, দারোয়ান জাহিদকে মারধরের ঘটনায় রূপনগর থানা পুলিশ বাড়ির মালিক সুলাইমানকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে বাড়িওয়ালার ছেলে তুহিন।

রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, রূপনগরের ২০ নম্বর আবাসিকের একটি বাসায় বাসার মালিককতৃক দারোয়ানকে মারপিটের ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা নিয়েছি এবং বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। বাড়িওয়ালার ছেলে তুহিন পলাতক রয়েছে।

কেআর/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।