ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম/ছবি সংগৃহীত

ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, এই সংসদে গণতন্ত্রের ক্রমবিকাশ আমরা লক্ষ্য করেছি। তারপরও গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। বারবার স্বৈরশাসকের আবির্ভাব হয়েছিল।

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। শহীদ আবু সাঈদ ও মুগ্ধ শহীদ হয়েছে। আমি ১০টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। তবে এবারের ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে।

এমওএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।