সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
সংসদে সভাপতির দায়িত্ব পালন করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন/ছবি: সংসদ টিভির সৌজন্যে
ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর তিনি এ নাম প্রস্তাব করেন।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান। এরপর জামায়াতের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়।
কেএইচ/এমকেআর