ঈদে কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবারের আয়োজন করেছ কারা কর্তৃপক্ষ। রোববার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের কারাগারসমূহে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এর মধ্যে ঈদের দিন সকালে কারাবন্দিদের খাবারে পায়েস/সেমাই এবং মুড়ি রাখা হয়েছে।

দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস (খাসির মাংস, শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য) ও মুরগির রোস্ট ১টি, সালাদ, মিষ্টি এবং পান সুপারি রাখা হয়েছে।

রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

কেআর/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।