ঝটপট ডিম পোলাও রান্না করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৭ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে সাধারণত ঘর-বাড়ি গোছানো, সারা সপ্তাহের জামা-কাপড় পরিষ্কার করা এবং অন্যান্য কাজে ব্যয় করা হয়। তবে সবসময় সবাই রান্নার জন্য সময় বা সুযোগ পান না। যারা রান্নার সময় পান না, তাদের জন্য কিছু সহজ ও দ্রুত রান্নার বিকল্প খুবই কাজে আসে। এমন সময় ঝটপট ডিম পোলাও করতে পারেন। এটি সহজভাবে তৈরি করা যায় এবং স্বাদে সকলকে মুগ্ধ করবে।

আসুন জেনে নেওয়া যাক ডিম পোলাও যেভাবে তৈরি করবেন-

jago6

উপকরণ
১. পোলাওয়ের চাল ২ কাপ
২. সেদ্ধ ডিম ৫ টি
৩. টমেটো কুচি ১ কাপ
৪. পেঁয়াজ কুচি ১ কাপ
৫. কাঁচা মরিচ ৫ টি
৬. লাল মরিচের গুঁড়া ১ চা চামচ
৭. জিরার গুঁড়া ১ চা চামচ
৮. আদা বাটা ১টেবিল চামচ
৯. রসুন বাটা ১ টেবিল চামচ
১০. এলাচ ৪ ও ৫ টি
১১. দারুচিনি ২ টি
১২. তেজপাতা ৩ টি
১৩. জয়ফল গুঁড়া আধা চা চামচ
১৪. দুধ ২ কাপ
১৫. ঘি ২ টেবিল চামচ
১৬. তেল ২ চা চামচ
১৭. বেরেস্তা ২ টেবিল চামচ
১৮. পানি পরিমাণ মতো
১৯. লবণ ও চিনি স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় একটি প্যানে তেল গরম করুন। সেদ্ধ ডিমগুলোকে অল্প হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে সোনালি করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হলে এতে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, লবণ এবং সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষান।

এরপর চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর দুধ ও ফুটন্ত গরম পানি দিন। পানি ফুটে চালের সঙ্গে মিশে গেলে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিন।কেওড়া জল ছড়িয়ে ঢাকনা দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট দমে রাখুন। হয়ে গেলে বেরেস্তা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।