সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ-ভারত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার/ছবি: আইএসপিআর

দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

jagonews24

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।