তেল নেই, যাত্রী নেই—একা বসে অপেক্ষায় ক্লান্ত চালক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
জ্বালানি নিতে বাসে বসে অপেক্ষা চালকের। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায়/ছবি: জাগো নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়েই চলছে জ্বালানি সংকট। এর বিরূপ প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। এতে আয়-রোজগার কমে পরিবার-পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। আজিমপুর থেকে গাজীপুর চৌরাস্তা রুটে চলাচলকারী ‘ভিআইপি’ পরিবহনের একটি বাসের চালককে স্টিয়ারিংয়ের পাশের জানালায় পা তুলে অলস সময় পার করতে দেখা যায়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

এদিকে, ফাঁকা বাসে চালকের পা তুলে বসে থাকার এ দৃশ্য নজর কাড়ে পথচারী ও সাধারণ মানুষের। সেখানে আরও কিছু বাস সারি ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ‘ভিআইপি’ পরিবহনের ওই চালকের অলস সময় পারের পেছনে রয়েছে জ্বালানির হাহাকার। তীব্র গরমে দীর্ঘক্ষণ জ্বালানির অপেক্ষায় থাকা রাজধানীর গণপরিবহন চালকদের দুর্ভোগের চিত্রই যেন ফুটে উঠেছে এই দৃশ্যে।

সংশ্লিষ্ট চালকের সঙ্গে কথা বললে তিনি জানান, শখের বশে নয় বরং চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তিনি। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ডিজেল সংগ্রহের জন্য সিরিয়ালে অপেক্ষা করছেন। দীর্ঘক্ষণ একই অবস্থায় বসে থেকে ক্লান্ত হয়ে পড়ায় কিছুটা আরাম পেতে তিনি এভাবে জানালায় পা তুলে বিশ্রাম নিচ্ছেন।

এমইউ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন