খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন ওসি, আগের দুজন ডিবিতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)/ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। আগের দুই ওসিকে ডিবিতে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে তুরাগ থানার ওসি ও ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে খিলক্ষেত থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে ডিবিতে বদলি করা হয়েছে।

কেআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।