আগামী দুই বছর দেশের অর্থনৈতিক অবস্থা কঠিন হবে: সংসদে অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
সংসদ অধিবেশনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ছবি: সংগৃহীত

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দুই বছর দেশের অর্থনৈতিক অবস্থা কঠিন হবে। কঠিন অবস্থা থেকে বের হতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান আর্থিক অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

দেশের ঋণ খেলাপির চিত্র তুলে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে খেলাপি ঋণ ৩০ শতাংশের বেশি। যখন কোনো দেশে ৩০ শতাংশের বেশি খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অচল অবস্থায় চলে যায়। ২০০৫ সালে খেলাপি ঋণ ছিল ১৩ শতাংশ।

বিএনপিদলীয় ব্যক্তিদের ঋণ খেলাপির কারণ তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক দল আছে, তাদের নাকি ব্যাংকও আছে। বিএনপির ব্যাংক নেই। জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ সহজ ব্যাপার না। বিএনপির কোনো ব্যাংক নেই এটা দেশের মানুষের জানা আছে। যাদের ব্যাংক আছে তাদের দলের লোকের ঋণ খেলাপি হওয়ার সুযোগ নাই। ১৭ বছর বিএনপির কেউ ব্যবসা করতে পারেননি। অনেকের ঋণ অনুমোদিত ছিল, কিন্তু দেওয়া হয়নি। যত ধরনের বাধা দেওয়া সম্ভব, সব করা হয়েছে। বিএনপির ব্যবসায়ীদের গ্যাস, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে।

এমওএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।