পাইপলাইন মেরামত

গুলশান-বনানী-বারিধারায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ মে ২০২৬
রাস্তা বন্ধ করে গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছে

ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (৩ মে) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।