শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৯ মে ২০২৬
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাণবন্ত মুহূর্ত

ঢাকায় দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ আয়োজন হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি শিশুদের হাতে কেক ও চকলেট তুলে দেন। প্রধানমন্ত্রীকেও কেক খাইয়ে দেয় তারা। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মুহূর্ত উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

ভূমি ভবনের পরিবেশ তখন হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলে এবং তার সান্নিধ্যে উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

jagonews24

এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন। ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ ও নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।