যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়ামে বিমানবাহিনী প্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৯ মে ২০২৬
ছবি: আইএসপিআর

প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল কেভিন বি. স্ক্যানেইডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গত ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান হাওয়াইয়ের হনলুলুতে অনুষ্ঠিত দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়াম (পিএসিএস ২৬) এ অংশ নেন।

মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমানবাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।