বাসায় ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ
রাজধানীর খিলগাঁও থানার গোড়ান মদিনা সড়ক এলাকার এক বাসা থেকে সালমি মল্লিক সাবা নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ বছর বয়সী এ স্কুলছাত্রী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাব আক্তার রোমা বলেন, খবর পেয়ে দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সালমি মল্লিক সাবার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
‘অ্যাড মানি’ করতে এখন মানতে হবে যে নির্দেশনা
তিনি বলেন, জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সালমি মল্লিক সাবা কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিয়াগ্রামের সালাউদ্দিন মল্লিকের কন্যা। সে দক্ষিণ গোড়ানের মদিনা সড়কের এক বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো।
কাজী আল-আমিন/কেএসআর