ওআইপিটিতে ফটোগ্রাফি ওয়ার্কশপ অনুষ্ঠিত
অরেঞ্জ ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং (ওআইপিটি) আয়োজিত ফটোগ্রাফি ওয়ার্কশপ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ওআইপিটির সিওও রিবেল মনোয়ার। ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ফটোগ্রাফার হেলাল রহমান ও এল কে এম ইকবাল সোহেল।
প্রসঙ্গত, ওআইপিটি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করেছে। ১৫ জানুয়ারি শুরু হচ্ছে ফটোগ্রাফির পূর্ণাঙ্গ কোর্স। দ্বিতীয় ব্যাচ উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। বিস্তারিত জানা যাবে oiptbd.com ঠিকানায়।