বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল/ ছবি- আইএসপিআর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আশা প্রকাশ করেছে দুই দেশ। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা এ আশা প্রকাশ করেন।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিনি। সেখানে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকার সম্পর্কে অবহিত হন।

আরও পড়ুন
নিষেধাজ্ঞা অমান্য করে এখনো যাত্রী নিয়েই ফেরিতে উঠছে বাস 
ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব, থাকবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ 

পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন ইউনিভার্সিটির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে একমত পোষণ করেন।

এ সময় ডিএসসিইউয়ের রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রিমবোল্ড ও ডিএসসিইউয়ের আরও দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।