রমনা পার্কের সামনে বাস উল্টে নিহত ২
রাজধানীর রমনা শিশু পার্কের সামনে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোশারফ হোসেন বিল্টু (৩৫)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আরো অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার ডিউটি অফিসার এএসআই আনিসুর রহমান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
আনসুর রহমান জানান, মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস শিশু পার্কের উল্টো দিকের রাস্তায় আরেকটি বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএএস