দুই নেত্রীকে এরশাদের চিঠি


প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দেশের চলমান সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন। পার্টির সহদফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের হাতে চিঠি দেন আবুল হাসান আহমেদ জুয়েল। এরপর সন্ধ্যা সোয়া সাতটার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাতে এরশাদের চিঠি দেন তিনি।

চিঠিতে এরশাদ বলেছেন দেশের চলমান সহিংসতা ও সংকট নিরসনে এখন আলোচনা খুবই জরুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।