রাজধানীতে পুলিশের অভিযানে আটক ১৬
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টি আশঙ্কায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন ও বিএনপির ৬ জন নেতাকর্মী রয়েছেন।
জেইউ/বিএ/আরআইপি