দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মিরপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মাহফুজুর রহমান তুষার নামের এক এসএসসি পরীক্ষার্থী।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে তুষারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর মিরপুরের নিজ বাসা থেকে পলাশ ও সজিব নামে দুইজন ফোন করে তুষারকে ডেকে নিয়ে যায়। পরে রাত আটটার দিকে এলাকাবাসী মিরপুর বিসিক এলাকার একটি খেলার মাঠে তুষারকে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকার খবর দিলে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তুষারের পরিবারের সঙ্গে পলাশ ও সজিবের পরিবারের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে বলে জানান আহতের স্বজনরা।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।