জব্বারের মামলার রায় মঙ্গলবার


প্রকাশিত: ০৬:১২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির প্রাক্তন সংসদ সদস্য পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায় মঙ্গলবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান রাখেন ট্রাইব্যুনাল।

এ মামলায় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জাহিদ ইমাম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। জব্বারের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।