রাজধানীর কারওয়ান বাজারে বাসে আগুন


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

রাজধানীর কারওরান বাজার এলাকায় একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো-জ-১১-২০৫২) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পেট্রবাংলা ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার এলাকার রাস্তায় একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।