বিমানবন্দরে স্টেশনে গাঁজাসহ তরুণী আটক


প্রকাশিত: ১১:১০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ পারভীন আক্তার নামে এক তরুণীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানা পুলিশের এসআই রফিকল ইসলাম।

তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাঁজাসহ এক তরুণী ট্রেন থেকে বিমানবন্দর রেলস্টেশনে নামবে। এমন খবরে এসআই আলী আকবরের নের্তৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজাসহ পারভীন আক্তার নামে ওই তরুনীকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই রফিকুল।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।