সিটি নির্বাচন নিয়ে ইসির বৈঠক শুরু
ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণের জন্য বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন(ইসি)। বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, ‘আজকের এই বৈঠকেই চূড়ান্ত করা হবে এই তিন সিটি নির্বাচনের দিনক্ষণ। তাই আজ এই বৈঠকে শেষে ডিসিসি ও সিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার করতে পারে কমিশন।’
প্রসঙ্গত, সর্বশেষ ২০০২ সালের ২৫ এপ্রিল ডিসিসি নির্বাচন হয়েছিল। এর পর দীর্ঘ ৭ বছর সীমানা ও আইনি জটিলতার কারণে ডিসিসি নির্বাচন আটকে ছিল। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সীমানা নির্ধারণের গেজেট ইসিতে পৌঁছলে নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনের তোড়জোর শুরু করে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এতে ভোটার রয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।
এছাড়া চট্টগ্রামে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার রয়েছে।
এমএম/এআরএস/আরআইপি