শাহজালালে স্বর্ণসহ কেবিন ক্রু আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪৮ গ্রাম স্বর্ণসহ আসলাম ওমর বেলিম নামে কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের মধ্যে ১০ তোলা ওজনের চারটি বার রয়েছে। এছাড়া ৮২ গ্রাম ওজনের অলঙ্কারও রয়েছে। আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, আসলাম ওমর বেলিমের পাসপোর্ট নম্বর এএ ০৭৮৮০৬৭ ও কেবিন ক্রু নম্বর ২৫০৭৮। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
জেইউ/বিএ/এমএস