প্রধানমন্ত্রী বুধবার গাজীপুরে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৭ এপ্রিল ২০১৫

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো তেতুঁইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গাজীপুরে আসছেন। এ উপলক্ষে নার্সিং কলেজ চত্বরে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র সদস্য সচিব শেখ হাফিজুর  রহমানের সভাতিত্বে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক  সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজে হেল্থ কেয়ার বার্হাড-এর প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আব্দুল সাতার।

এছাড়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন, বোর্ড অব ডিরেক্টরসের সদস্য নাজমুল হাসান পাপন, স্বাগত বক্তব্য রাখবেন জয়েন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অব. আব্দুল হাফিজ মল্লিক ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন কলেজের একজন নবীন ছাত্রী।

নার্সিং কলেজের জনসংযোগ কর্মকর্তা আনম গোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর ওই কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ নজীব বিন তুন আব্দুল রাজাক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র সহ-সভাপতি শেখ রেহানা। বেসিক কোর্সে ২৪ জন এবং পোস্ট বেসিক কোর্সে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে এ প্রতিষ্ঠানটি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।