এপিবিএনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধীন ইউনিটসমূহের সম্মিলিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উত্তরাস্থ এপিবিএন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মিসেস শামসুন্নাহার রহমান।
প্রতিযোগিতায় এপিবিএনের ১২টি ইউনিট, স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) দুটি এবং এপিবিএনের দুটি ট্রেনিং সেন্টারের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, বালিশ যুদ্ধ, বেলুন ফোটানো, পিলো পাসিং, স্কিপিং, যেমন খুশি তেমন সাজো, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য হাঁটা প্রতিযোগিতা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ২৬টি ইভেন্টে মোট তিন শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ডিআইজি আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেইউ/বিএ/পিআর