ভূমিকম্পে মোবাইল ফোন সেবা বিঘ্নিত
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর আবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় ফের ভূমিকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের সময় মোবাইল ফোন দিয়ে সকলেই তার কাছের মানুষদের খোঁজ নেয়ার চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনের নেটওয়ার্ক ডাউন হয়ে পড়ার কারনে মানুষজন তাদের কাছের মানুষদের সাথে কথা বলতে পারেননি। ফলে উৎকণ্ঠার মধ্যে সময় কাটে ভুক্তভোগিদের।
ভূমিকম্পের সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বাসাবাড়ি, অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন।
রাজশাহী, কুষ্টিয়া মেহেরপুর, নোয়াখালী, মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও রাজবাড়ী প্রতিনিধিরা জানান, এ সব এলাকায় দুপুর সোয়া ১২টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে উঠে। এতে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে।
এআরএস