ভূমিকম্পে রাজধানী জুড়ে আতঙ্ক


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২৫ এপ্রিল ২০১৫

আকষ্মিক দুই দফা  ভূমিকম্পের কারণে রাজধনী জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।  ভূমিকম্পের সময় বিভিন্ন অফিসে কর্মরত সকলেই রাস্তায় নেমে আসে। অনেকেই অতঙ্কে হুড়হুড়ি করে অফিস থেকে নামতে গিয়ে আহতও হয়েছেন।  ভূমিকম্পের পর রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী, মতিঝিল ফার্মগেটসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাজধানীতে ৭ দশমিক ৫ মাত্রার  ভূমিকম্পে হঠাৎ করেই নড়ে উঠে বহুতল ভবনগুলো। পরে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে ভবনগুলো থেকে নামতে শুরু করে লোকজন। এক পর্যায়ে সকলেই নিকটবর্তী ফাঁকা স্থানে আশ্রয় নেয়। তবে রাজধানীর বেশিরভাগ মানুষ আশ্রয় নেয় রাস্তার উপর। ফলে কিছুক্ষণের মধ্যে সড়কে যানজটের সৃষ্টি হয়। এর  কিছু পর পরিস্থিতি স্বাভাবিক ভেবে স্ব স্ব স্থানে ফিরে গেলে আবারও এক দফা  ভূমিকম্প অনুভূত হয়। ফলে সকলের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।