সিটি নির্বাচন : আজ মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার


প্রকাশিত: ০৩:০০ এএম, ২৬ এপ্রিল ২০১৫

তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার আজ (রোববার)  মধ্যরাত থেকে শেষ হচ্ছে। নির্বাচন বিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩৬ ঘন্টা পূর্বেই প্রার্থীদের সব প্রচারনা বন্ধ রাখতে হবে।

এদিকে, শেষ সময়ে মেয়র ও কাউন্সিলরদের চলছে বিরামহীন প্রচার। ব্যানার ফেস্টুন ছাড়াও মাইকের পর শেষ সময়ে মোবাইলে মেসেজ দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। অপরদিকে, নির্বাচনে নিরাপত্তার জন্য শনিবার রাত থেকে তিন সিটিতে ১০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে রোববার থেকে যোগ হচ্ছে র্যা ব, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮০ হাজার সদস্য। তাদের পাশাপাশি থাকবেন প্রায় পাঁচশ ম্যাজিস্ট্রেট।

এছাড়া ক্যান্টনমেন্টে তিন ব্যাটালিয়ন সেনা সদস্য প্রস্তুত থাকবে। রিটার্নিং কর্মকর্তারা ডাকলেই সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।