সিটি নির্বাচন : এসএমএসে জানা যাচ্ছে কেন্দ্রের অবস্থান


প্রকাশিত: ০৪:৪৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

তিন সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারছেন। শনিবার থেকে এটি জানা যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ১৭ ডিজিটের হলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।

যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদের মুঠোফোনের অপশনে গিয়ে পিসি লিখে স্পেস দিয়ে ৪ ডিজিটের জন্মসাল লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া নতুন ভোটার যারা এনআইডি কার্ড পাননি তারা মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্মতারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

এসএমএস ছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভিজিট করে ভোটকেন্দ্রের নাম জানা যাবে। এ ছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটাররা ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।  

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।