দুপুরে নেপাল যাচ্ছে বাংলাদেশ টিম
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণ, চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ। রোববার দুপুর ১২টায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জরুরি ঔষধ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে একটি চিকিৎসক দল নেপালের উদ্দেশে রওয়ানা দেবে।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে ইতোমধ্যেই চিকিৎসকদলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে।
এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বাংলাদেশ টিমের নেপাল যাওয়ার তথ্য জানিয়েছিলেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
এএইচ/এমএস