কুয়েতের কলেজ প্রতিনিধি দল ঢাকায়
কুয়েতের মোবারক আল আবদুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার আবদুল্লাহ এ দাস্তির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা সফরে সোমবার বাংলাদেশে এসেছেন।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদলের সদস্যগণ সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং, বাংলাদেশ মিলিটারি একাডেমি ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। আগামী ২ মে প্রতিনিধি দলটি দেশে ফিরে যাবেন।
একে/আরআই