বার্সেলোনায় বাংলাদেশিদের মতবিনিময় সভা
বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটি অব কাতালোনিয়ার নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ এপ্রিল (রোববার) সন্ধ্যা ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোনায়েম চৌধুরী বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাতালোনিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ একটি সুন্দর সুগঠিত কার্যকরী কমিটি গঠনের ব্যপারে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। সভার শুরুতে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের জন্য আনন্দ প্রস্তাব ও একই সাথে বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র নেপালের ভূমিকম্প বিপর্যয়ের জন্য একটি শোক প্রস্তাব আনা হয়। এছাড়া স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও তার সমাধান কল্পে সংগঠনের করণীয় বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন, মোনায়েম চৌধুরী বাবলা, আতাউর রহমান শাহিন, বেলাল উদ্দিন, নাজমুল হোসাইন মিরন, খাদিজা আক্তার মনিকা, আব্দুল মুকিত খান, আবু তাহের, সাত্তার মিয়া, নূরে আলম, মো. জয়নাল আবেদিন প্রমুখ।
এমএএস/আরআই